কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্রকে শান্ত হওয়ার আহ্বান মাখোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমিয়ে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সম্প্রতি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

আল জাজিরায় সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন মাখোঁ। তিনি বলেন, আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি সবাইকে শান্ত থাকতে হবে।

এদিকে, শনিবার হরমুজ প্রণালিতে ইরান একটি জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গেছে। এর মধ্যে ফরাসি শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম এর একটি কনটেইনার জাহাজও ছিল। তবে মাখোঁ জানান, এই ঘটনায় ফ্রান্সকে নির্দিষ্টভাবে লক্ষ্য করা হয়নি।

শিপিং কোম্পানিটি জানায়, গুলিগুলো ছিল সতর্কতামূলক। এতে জাহাজের ক্রুরা নিরাপদ ছিলেন।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প আজ জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবারও পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমের এক পোস্টে এই তথ্য দিয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় শরিফ চলমান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১০

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১১

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১২

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৩

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৪

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৫

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৬

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৭

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৮

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৯

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

২০
X