কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি হত্যার ‘প্রতিশোধ’ নিতে ছুরি হামলা, জার্মান নাগরিক নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সে ছুরিকাঘাতে এক পর্যটক নিহত হয়েছেন। প্যারিসের আইফেল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। এ হামলায় আরও দুজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। আটককৃত ওই ব্যক্তির বয়স ২৬। তিনি ফরাসি নাগরিক। তার কাছে একটি স্টানগান পাওয়া গেছে।

শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, ২০১৬ সালে আরেকটি হামলার পরিকল্পনা দকরার জন্য সন্দেহভাজন ওই যুবককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ওপর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নজর রেখেছিল।

তিনি আরও জানান, আইফেল টাওয়ার থেকে কয়েক ফুট দূরে এক পর্যটক দম্পতিকে ছুরিকাঘাত করা হয়। এ সময় পুলিশ ওই ব্যক্তিকে ধাওয়া করে। পালানোর সময় আরো দুজনকে ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত করেন তিনি। এ দুজনের ভেতর একজন জার্মান নাগরিক মারা যান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন হামলার সময় ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। এ ছাড়াও আফগানিস্তানে ও ফিলিস্তিনে মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বলেও বিরক্তি প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ নিয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে জার্মান নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X