কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে মন্ত্রীর নাতনিকে গুলি করে হত্যা

সুষমা দেবী ও মন্ত্রী জিতন রাম মাঁঝি। ছবি : সংগৃহীত
সুষমা দেবী ও মন্ত্রী জিতন রাম মাঁঝি। ছবি : সংগৃহীত

ভারতে এক মন্ত্রীর নাতনিকে গুলি হত্যা করা হয়েছে। বুধবার বিহারের গয়ায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও নিউজ-১৮।

পুলিশ জানিয়েছে, বিহারের গয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝির নাতনি সুষমা দেবীকে গুলি করে হত্যা করা হয়েছে। তেতুয়া গ্রামে নিজ বাড়িতে সন্তান এবং বোন পুনমের সামনে তাকে গুলি করেন স্বামী। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তথ্য অনুযায়ী, সুষমা আটারি ব্লকে ‘বিকাশ মিত্র’ হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত স্বামী রমেশ পাটনায় ট্রাকচালকের চাকরি করেন।

জিতন রাম মাঁঝি নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী এবং গয়ার লোকসভার সংসদ সদস্য। তিনি এখনও এই ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

সুষমার বোন জানান, ১৪ বছর আগে সুষমা ও রমেশের আন্তঃবর্ণ বিবাহ হয়েছিল। তারা দুজনই চাকরি করেন। দুপুর ১২টার দিকে কাজ থেকে বাড়ি ফেরার পর সুষমা ও রমেশের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া চলাকালীন রমেশ পিস্তল বের করে গুলি চালান এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় পুনম ও সুষমার সন্তানরা অন্য ঘরে ছিল। গুলির শব্দ শুনে তারা বেরিয়ে এসে দেখেন, ভুক্তভোগী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।

খবর স্থানীয়রা ছুটে এলেও সুষমাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোন পুনম বলেন, ‘আমার বোন আর নেই। আমরা রমেশের মৃত্যুদণ্ড চাই। আমার বোনকে হত্যার জন্য তাকে ফাঁসি দেওয়া উচিত।’

গয়ার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আনন্দ কুমার বলেন, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। প্রমাণ সংগ্রহের জন্য একটি ফরেনসিক দল এবং কারিগরি বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১০

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৫

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৬

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৭

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৮

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৯

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

২০
X