কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের মহাকাশ অভিযানে আরও একটি ব্যর্থতা

ভারতের মহাকাশ অভিযানের প্রতীকী ছবি।
ভারতের মহাকাশ অভিযানের প্রতীকী ছবি।

ভারতের মহাকাশ গবেষণায় বড় ধাক্কা। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ পাঠাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান। উৎক্ষেপণের পর কয়েক মিনিটের মধ্যেই মিশন ব্যর্থ ঘোষণা করতে বাধ্য হন ইসরোর বিজ্ঞানীরা।

রোববার (১৮ মে) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি-সি৬১ রকেট।

এতে ১ হাজার ৬৯৬ কেজি ওজনের ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটিকে ৫২৪ কিলোমিটার উঁচু সান-সিংক্রোনাস পোলার অরবিটে স্থাপন করার কথা ছিল।

প্রথম ও দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও তৃতীয় ধাপে এসে ঘটে বিপত্তি। উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মাথায় রকেটের তৃতীয় ধাপে থাকা মোটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে কর্তৃপক্ষ বাধ্য হয় পুরো অভিযান বাতিল করতে। মহাকাশেই রকেটটি ধ্বংস করে দেওয়া হয়।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইএর বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযানের ব্যর্থতার কথা সরাসরি সম্প্রচারে স্বীকার করেছেন ইসরোর প্রধান ভি নারায়ণান। ইসরোর পক্ষ থেকে পরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানানো হয়, ‘পিএসএলভি-সি৬১-এর দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। তবে তৃতীয় ধাপে বিশেষ পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযানটি বন্ধ করে দিতে হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে একের পর এক সফল উৎক্ষেপণ করেছে ইসরো। এই রকেট এখন পর্যন্ত ৬৩ বার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তিনটি মিশন। নতুন এই ব্যর্থতা ইসরোর জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইসরোর প্রকৌশলীরা ইতোমধ্যে গোলযোগের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন। তবে এই ব্যর্থতা ভারতের মহাকাশ গবেষণায় সাময়িক হলেও একটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করল বলেই মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X