কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:৪৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ

এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ছবি : সংগৃহীত
এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে শুক্রবার বোমার হুমকিতে জরুরি অবতরণ করতে হয়েছে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ বলেছে, এআই ৩৭৯ ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ফুকেট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওড়ার অল্পক্ষণ পরই বিমানে বোমার হুমকির তথ্য আসে। নিরাপত্তার কারণেই পাইলট ঘুরে আবার ফুকেটে অবতরণের সিদ্ধান্ত নেন।

বিমানটি নিরাপদে অবতরণের পর ১৫৬ জন যাত্রীকে বিশেষ ব্যবস্থায় বাইরে নিয়ে যাওয়া হয়। থাই কর্তৃপক্ষ বলেছে, যাত্রী ও ক্রু সবাই নিরাপদ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) ভারতের আহমেদাবাদে আরেকটি এয়ার ইন্ডিয়া বিমানে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২৪০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারান। তার একদিন পরই বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটল।

এ বছর ভারত ও আশেপাশের দেশে বিমান ও বিমানবন্দরে অনেক ভুয়া বোমার হুমকিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তথ্য অনুযায়ে, ২০২৩ সালের প্রথম ১০ মাসে প্রায় ১০০০টি এরকম কল ও বার্তা এসেছে, যা ২০২২ সালের চাইতে অনেক গুণ বেশি।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়া বা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আর তথ্য প্রকাশ করেননি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১০

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১১

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১২

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৩

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৪

রিজার্ভ আরও বাড়ল

১৫

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৬

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৯

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

২০
X