কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৩ মাসের নাতিকে পুকুরে ছুড়ে ফেললেন দাদি!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তিন মাসের নাতিকে পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে এক দাদির বিরুদ্ধে। ভোরের দিকে তিনি নাতিকে পুকুরে ছুড়ে ফেলেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৪টার দিকে বাড়ির সামনের পুকুরে সারথী বন্দ্যোপাধ্যায় (৬০) নামের এক দাদি নাতিকে ছুড়ে ফেলেছেন। এ সময় ঘরে তিনি নাতির দেখভাল করছিলেন। ছেলের বৌমা বাথরুমে গেলে তিনি এমন কাণ্ড করেন। এ সময় তার ছেলে নাইট ডিউটিতে ছিলেন। পরে ছেলেকে দেখতে না পেয়ে বৌমা চিৎকার শুরু করেন।

পরে পাড়া প্রতিবেশীরা চারদিকে শিশুটিকে খুঁজতে থাকেন। সকাল সাড়ে ৬টার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানিয়েছে, দাদির অসংলগ্ন কথায় সন্দেহ বাড়তে থাকে। পরে জিজ্ঞাসাবাদে তিনি পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে চলতি মাসে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত তালগ্রামে দাদির বিরুদ্ধে নাতনির মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত দাদিকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১০

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১১

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১২

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৩

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৪

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৫

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৬

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৭

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৯

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

২০
X