কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি

পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ। ছবি: সংগৃহীত
পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মহান বিজয় দিবস নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক টুইটের বরাতে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অসীম সাহস ও বীরত্বকে স্মরণ করেছে। অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের কথা তুলে ধরা হয়।

এক্সে দেওয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়।

পোস্টে বলা হয়, এটি এমন এক বিজয় যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতার পথে গতি দেয়। এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেয় এবং জন্ম দেয় এক নতুন রাষ্ট্র—বাংলাদেশের।

ভারতীয় সেনাবাহিনী জানায়, এই বিজয়ের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা, নিপীড়ন ও অত্যাচারের অবসান ঘটে, যা একটি বৃহৎ জনগোষ্ঠীর ওপর চালানো হয়েছিল। মাত্র ১৩ দিনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী ৯৩ হাজার পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করে, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক আত্মসমর্পণ হিসেবে স্বীকৃত।

পোস্টে বলা হয়, মাত্র ১৩ দিনে ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, অটল সংকল্প ও অনন্য সামরিক দক্ষতার পরিচয় দেয়, যার পরিণতিতে ৯৩ হাজার পাকিস্তানি সেনার আত্মসমর্পণ ঘটে—যা বিশ্ব ইতিহাসে অন্যতম বৃহৎ ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X