রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ এএম
অনলাইন সংস্করণ

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৯ বছর আগে নিখোঁজ হয়েছিলেন শরীফ আহমেদ। পরিবারের সবাই ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। কিন্তু প্রায় তিন দশক পর হঠাৎ করেই নিজের জন্মভূমি ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ফিরে এসেছেন ৭৯ বছর বয়সী এই বৃদ্ধ। খবর এনডিটিভি

মুজাফফরনগরের খাটাউলির বাসিন্দা শরীফ আহমেদ ১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে পশ্চিমবঙ্গে চলে যান। এরপর দীর্ঘ সময় পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। বারবার খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে স্বজনেরা তাকে মৃত বলে মেনে নেন।

হঠাৎ গত ২৯ ডিসেম্বর তিনি পৈতৃক বাড়িতে ফিরে এলে পরিবারে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ভাতিজা ওয়াসিম আহমেদ জানান, এত বছর পর তাকে জীবিত অবস্থায় দেখা পরিবারের জন্য অবিশ্বাস্য ও অনুভূতিপূর্ণ মুহূর্ত ছিল।

মূলত পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতেই শরীফ আহমেদ জন্মস্থানে ফিরে আসেন। ফিরে এসে তিনি জানতে পারেন, এই দীর্ঘ সময়ে তার বাবা, ভাইসহ অনেক নিকটাত্মীয় মারা গেছেন।

পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর পর শরীফ আহমেদ আবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ফিরে গেছেন। সেখানেই তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X