কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভোটার তালিকা কাটছাঁট, গুজরাটেই বাদ ৬৮ লাখ

ভোটের জন্য লম্বা সারি। ছবি: সংগৃহীত
ভোটের জন্য লম্বা সারি। ছবি: সংগৃহীত

ভারতের ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক সরকারি বিজ্ঞপ্তিতে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি নাম কাটা গেছে গুজরাটে। রাজ্যটিতে মোট ৬৮ লাখ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর-এর আগে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন। সংশোধনের পর তা দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার ৭২৫ জনে। ফলে নতুন তালিকায় প্রায় ১৩ দশমিক ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এ অঞ্চলে ৩৪ লাখ ২৫ হাজার ৭৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। ভোটার সংখ্যা ৫ কোটি ৭৪ লাখ ৬ হাজার ১৪৩ থেকে কমে ৫ কোটি ৩৯ লাখ ৮১হাজার ৬৫ জনে নেমে এসেছে। ফলে তালিকা থেকে প্রায় ৫ দশমিক ৯৭ শতাংশ হ্রাস পেয়েছে।

এছাড়া অন্যান্য রাজ্যেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এরমধ্যে রাজস্থানে ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ২১৫ থেকে কমে ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে। রাজ্যটিতে ৩১ লাখ ৩৬ হাজার ২৮৬ জন বাদ পড়েছে। ছত্তিশগড়ে দুকোটি ১২ লাখ ৩০ হাজার ৭৩৭ থেকে কমে ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। এর ফলে রাজ্যটিতে কমেছে ২৪ লাখ ৯৯ হাজার ৮২৩ জন।

আর কেরালায় দুকোটি ৭৮ লাখ ৫০ হাজার ৮৫৫ থেকে কমে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। এ রাজ্যে কমেছে ৮ লাখ ৯৭ হাজার ২১১ জন। সবশেষ গোয়ায় ১১ লাখ ৮৫ হাজার ৩৪ জন থেকে কমে ১০ লাখ ৫৭ হাজার ৫৬৬ জনে দাঁড়িয়েছে। এ রাজ্যে কমেছে এক লাখ ২৭ হাজার ৪৬৮ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই নেট পরিবর্তন হয়েছে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটার যুক্ত করার সমন্বয়ের কারণ। নাম কাটার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মৃত্যু, স্থায়ীভাবে অন্যত্র বসবাস, একাধিক নিবন্ধন বা অন্যান্য যোগ্যতার ঘাটতি।

এদিকে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং তামিলনাড়ুতে এসআইআর সংক্রান্ত তথ্য চলতি মাসের শেষের দিকে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। কমিশন দেশব্যাপী ১২টি রাজ্যে এই বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া শুরু করেছে এবং বাকি রাজ্যগুলির মুখ্য নির্বাচন আধিকারিকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।

কমিশন জানিয়েছে, আগামী এপ্রিল থেকে এসআইআরের পরবর্তী ধাপ শুরু হবে। ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিসগড়, গোয়া, কেরল, মধ্যপ্রদেশ ও রাজস্থানের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ১২টি রাজ্যের মধ্যে এখন মাত্র তিনটি রাজ্যের কাজ বাকি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১০

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১১

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১২

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৩

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৪

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৫

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৬

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৮

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৯

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

২০
X