কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কনের পোষা কুকুরকে ঘিরে সংঘর্ষ, বিয়ে বাতিল

বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত
বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত

বিয়ে বাড়িতে নানা বিচিত্র ঘটনা ঘটে। এবার ঘটেছে তেমনি এক বিচিত্র ঘটনা। বিয়ে বাড়িতে কনের পোষা কুকরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। আর এ ঘটনা শেষ পর্যন্ত বিয়ে বাতিল পর্যন্ত গড়িয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় এ ঘটনা ঘটেছে। দুইপক্ষের এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ২৫ বছর বয়সী স্বর্ণকার সুমিত কেসারওয়ানির সঙ্গে ১৯ বছর বয়সী তনু কেসারওয়ানির বিয়ের অনুষ্ঠান চলছিল।

বিয়ের আচার-অনুষ্ঠানের সময় ভেন্যু থেকে কিছুটা দূরে বাঁধা কনের পোষা কুকুরটি বারবার ঘেউ ঘেউ করতে থাকে। এতে বরপক্ষের কয়েকজন আপত্তি জানান এবং কুকুরটিকে চুপ করানোর চেষ্টা করেন। এ সময় এক ব্যক্তি কুকুরটিকে আঘাত করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং চেয়ার ও লাঠি ব্যবহার করা হয়। সংঘর্ষে কনের পরিবারের তিন সদস্য আহত হন। তারা হলেন ঋষভ কেসারওয়ানি, শুভম গুপ্তা ও সঙ্গীতা দেবী। তারা সকলে মাথায় আঘাত পান। এছাড়া আরও একজনের হাত ভেঙে যায়। বরপক্ষের কয়েকজনও সামান্য আহত হন।

খাগা থানার এসএইচও আর কে প্যাটেল জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। ঘটনার জেরে বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X