কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে হরমুজ প্রণালি খোলা রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ভারতে মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর এই তথ্য জানিয়ে বলেন, দুই নেতা চলমান সংকট এবং তার বৃহত্তর প্রভাব; বিশেষ করে জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালি খোলা রাখার গুরুত্বের বিষয়টি উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে নরেন্দ্র মোলি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলাম এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি পুনরুদ্ধারের পক্ষে কাজ শুরু করবে। হরমুজ প্রণালি উন্মুক্ত, নিরাপদ এবং সহজগম্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য। শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার বিষয়ে আমরা যোগাযোগ রাখার ব্যাপারে সম্মত হয়েছি।

উল্লেখ্য, ভারত জ্বালানি আমদানির ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের ওপর অনেকটাই নির্ভরশীল। তাই তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। নিরবচ্ছিন্ন জ্বালানি ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনাও শুরু করেছে দেশটি।

দুই দেশই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বলে জানা গিয়েছে। এই ফোনালাপ থেকে স্পষ্ট, পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় আরও জোরদার হচ্ছে, যেখানে হরমুজ প্রণালীকে সম্ভাব্য স্পর্শকাতর কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X