কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ভারতীয়সহ ৪ জাহাজ

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে পাড়ি দিয়েছে ভারতীয়সহ ৪ জাহাজ। নতুন একটি শিপিং রুট ব্যবহারের মাধ্যমে তারা প্রণালি পার হয়েছে। এতে করে বিশ্ব বাণিজ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই রুটটি আন্তর্জাতিক জলসীমা এড়িয়ে ওমানের আঞ্চলিক জলসীমার ভেতর দিয়ে গেছে। এর ফলে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তুলনামূলক নিরাপদ পথ হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী ‘হাবরুত’ ও ‘ধালকুট’ নামের দুটি তেলবাহী সুপার ট্যাংকার এবং পানামা পতাকাবাহী ‘সোহর’ এলএনজি জাহাজ এই রুট ব্যবহার করেছে। তাদের সঙ্গে ছিল ভারতীয় পতাকাবাহী এমএসভি কিউবা এমএনভি ২১৮৩ নামের একটি কার্গো জাহাজ।

এনডিটিভি জানিয়েছে, জাহাজগুলো সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছাকাছি থেকে ওমানের জলসীমায় প্রবেশ করে এবং মুসান্দাম উপদ্বীপের কাছে তাদের স্বয়ংক্রিয় সনাক্তকরণ (এআইএস) সিগন্যাল বন্ধ করে দেয়। পরে সেগুলোকে মাস্কাট উপকূল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সনাক্ত করা হয়। এর মধ্যে ‘হাবরুত’ ও ‘ধালকুট’ জাহাজ দুটি যথাক্রমে সৌদি আরব ও আমিরাতের প্রায় ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল বহন করছিল।

সাম্প্রতিক সময়ে ইরানের নিয়ন্ত্রণ ও হামলার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছিল। বিশ্বে মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংকটের মধ্যে ইরান একটি বিকল্প রুট চালু করেছে। এটি তাদের নিজস্ব জলসীমার ভেতর দিয়ে গেছে এবং কেশম ও লারাক দ্বীপের মাঝ দিয়ে অতিক্রম করেছে। অভিযোগ রয়েছে, এই পথে চলাচলের জন্য জাহাজগুলোকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে এবং তেলের পরিমাণ অনুযায়ী শুল্কও আরোপ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X