কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে সিনেমেটিক কাণ্ড ঘটালেন যুবক 

পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দেন এক যুবক।  ছবি : সংগৃহীত
পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দেন এক যুবক। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি ঘটে গেছে এক নাটকীয় ঘটনা। রাজ্যের পুরুলিয়া জেলায় বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক যুবক। এ ঘটনা পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। তবে দীর্ঘ চেষ্টার পর ওই যুবককে নিচে নামাতে পেরেছে স্থানীয় পুলিশ ও দমকলকর্মীরা।

পুরুলিয়া শহরের দুমলি এলাকায় রোববার (১২ এপ্রিল) এ ঘটনা ঘটে। স্থানীয়রা দেখেন, একটি উঁচু পানির ট্যাঙ্কে উঠে চিৎকার করছেন এক যুবক। পরে তাকে নামতে বলা হলে সে জানায়, তাকে বিয়ে দেওয়া না হলে সে নামবে না এবং আত্মহত্যার হুমকি দেয়।

২২ বছর বয়সী ওই যুবকের নাম আব্বাস আনসারী। তিনি পুরুলিয়া থানার রামপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত কিছুদিন ধরেই বিয়ে করতে চাচ্ছিলেন আব্বাস। বাড়ির সবাইকে বারবার চাপ দিচ্ছিলেন বিয়ের জন্য।

ঘটনার দিন রোববার সকালে কাউকে কিছু না জানিয়েই তিনি দুলমি এলাকায় গিয়ে পানির ট্যাঙ্কে উঠে পড়েন। পরে ঘটনাটি জানাজানি হলে গ্রামের বাসিন্দারা ভিড় জমান। এরপর ঘটনাস্থলে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ ও স্থানীয় দমকলবাহিনী।

নিচে দাঁড়িয়ে আব্বাসের বাবা হাবিব আনসারীও চেষ্টা করতে থাকেন ছেলেকে নামানোর। তিনি বলেন, ‘ও (আব্বাস) বিয়ে করতে চেয়েছিল। পরিবারের সবারও সম্মতি ছিল তাতে। কিন্তু আজ সকালে হঠাৎই খবর পাই ছেলে এ কাজ করে বসে আছে।’

এরপর অনেকক্ষণ ধরে চলে আব্বাসকে বুঝিয়ে নামানোর চেষ্টা। পরিবার, গ্রামবাসী ও পুলিশ প্রশাসন কারও কথা মানতে চাচ্ছিলেন না তিনি। দীর্ঘ প্রচেষ্টার পর তাকে সবাই মিলে বুঝিয়ে এবং বিয়ের নিশ্চয়তা দিয়ে নিচে নামিয়ে আনতে সফল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X