কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ভারতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ৯

দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

ভারতে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়েছে। এতে অন্তত ৯ পর্যটক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও অন্তত চারজন।

শুক্রবার (১৭ এপ্রিল) তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় ভালপারাই পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। খবর এনডিটিভির।

জানা গেছে, কেরালার মালাপ্পুরম জেলা থেকে ১৩ যাত্রী নিয়ে আসা গাড়িটি ভালপারাই-পোল্লাচি পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি ১৩ নম্বর হেয়ারপিন বাঁকে একটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে ভ্যানটিকে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যেতে দেখা গেছে।

ভালপারাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ নারী এবং ১ পুরুষ। এছাড়া চালক গুরুতর আহত হয়েছেন। পরে পোল্লাচি সরকারি হাসপাতালে আরও একজন মারা যান।

এনডিটিভি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে কয়েকজন মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষক ছিলেন। তারা ভালপারাই ভ্রমণে গিয়েছিলেন এবং বাড়ি ফিরছিলেন। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে খাদ থেকে মরদেহ উদ্ধার এবং আহতদের পোল্লাচি সরকারি হাসপাতালে ভর্তি করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

কোয়েম্বাটুরের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X