কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির ছাদে গাঁজা চাষ করলেন ইঞ্জিনিয়ার, অতঃপর...

ডানে ছাদে চাষ করা গাঁজা ও বাঁয়ে বসে আছে আটককৃত ইঞ্জিনিয়ার। ছবি : সংগৃহীত
ডানে ছাদে চাষ করা গাঁজা ও বাঁয়ে বসে আছে আটককৃত ইঞ্জিনিয়ার। ছবি : সংগৃহীত

একটি কথা সমাজে প্রচলন আছে যে, একজন ইঞ্জিনিয়ার তার জীবনে ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি সবকিছুই করে। তারই নমুনা এবার দেখা গেল ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে। রাজ্যটির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিজের বাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ১৭টি গাঁজা গাছ জব্দ করে। পুলিশের মতে, এই গাছগুলো থেকে প্রায় ১০ কেজি গাঁজা উৎপাদন করা সম্ভব।

সহকারী কমিশনার আর কিষাণ জানান, অভিযুক্ত ব্যক্তির নাম সি শশীধর। তিনি দীর্ঘদিন ধরে গাঁজায় আসক্ত ছিলেন এবং তার বেতনের পুরো টাকা মাদকের পেছনেই খরচ করতেন। একপর্যায়ে তিনি তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন। আর্থিক সংকটের কারণে বাইরে থেকে মাদক কিনতে না পেরে নিজের বাড়ির ছাদেই গাঁজা চাষা শুরু করেন।

জব্দ করা গাছগুলোর মধ্যে বেশ কিছু গাছে ইতোমধ্যে ফুল এসেছে এবং কোনো কোনোটি প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা। গ্রেপ্তারের পর শশীধরকে ঘাটকেসর আবগারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

সূত্র : দ্য সিয়াসাত ডেইলি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১০

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১১

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১২

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৩

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৪

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৫

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৬

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৮

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৯

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

২০
X