কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল পরিস্থিতি   

বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

কলকাতার পশ্চিমবঙ্গে আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। বৃষ্টিভেজা এ ভোটের দিনেও আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে তিনি বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন।

বুধবার (২৯ এপ্রিল) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শুভেন্দু অধিকারী কালীঘাটের ভোটকেন্দ্রে পৌঁছাতেই তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ ‘চোর-চোর’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এর জেরে দ্রুত উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয় নেত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান তুলে এগিয়ে আসলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা বিজেপি কর্মীদের তরফে শোনা যায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি। দুই পক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাটের জয় হিন্দ ভবন চত্বর।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে তাঁর উপর আক্রমণের চেষ্টা হচ্ছে। এরপর তিনি কেন্দ্রীয় বাহিনীকে খবর দেন। অন্যদিকে কাজরী বন্দ্যোপাধ্যায় এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন শুভেন্দু।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে। উত্তেজনার মধ্যেই বিক্ষোভকারীদের দিকে দৌড়ে যেতে দেখা যায় শুভেন্দুকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X