কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত অ্যাম্বুলেন্সে দুই তরুণের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ তরুণী আটক

চলন্ত অ্যাম্বুল্যান্সে এক তরুণী ও দুই তরুণকে ‘আপত্তিকর অবস্থায়’ আটক করা হয়েছে।  ছবি : সংগৃহীত
চলন্ত অ্যাম্বুল্যান্সে এক তরুণী ও দুই তরুণকে ‘আপত্তিকর অবস্থায়’ আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছতরপুর জেলায় একটি চলন্ত অ্যাম্বুল্যান্সে এক তরুণী ও দুই তরুণকে ‘আপত্তিকর অবস্থায়’ আটক করা হয়েছে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছরিয়ে পড়েছে।

আনন্দবাজার পত্রিকায় শুক্রবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, একজন বাইকচালক চলন্ত অ্যাম্বুল্যান্সটির ভেতরে সন্দেহজনক নড়াচড়া দেখে জানালা দিয়ে উঁকি দেন। তখনই তিনি ভেতরে থাকা তিনজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করা হয়। বিষয়টি প্রকাশ্যে আনতে তিনি অ্যাম্বুল্যান্সটিকে থামানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।

পরে অন্য একটি গাড়ির চালকের সহায়তা নিয়ে প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে অ্যাম্বুল্যান্সটি থামানো হয়। এরপর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুল্যান্স থেকে চালক, এক তরুণ ও এক তরুণী বেরিয়ে আসেন। এ সময় চালক তরুণীকে নিজের বোন বলে দাবি করেন। এরপর তাদের জিজ্ঞেস করা হয়, বারবার থামার অনুরোধ সত্ত্বেও কেনো তারা গাড়ি থামাচ্ছিল না। এ প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি তারা। তরুণীও এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্ট করা হয়েছে। ইতোমধ্যে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে নিয়ে রসিকতা করেছেন। অনেকেই আবার বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

অনেকের প্রশ্ন, চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত একটি অ্যাম্বুল্যান্সে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১০

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১১

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১২

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৩

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৪

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৫

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৬

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৭

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৮

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

১৯

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

২০
X