কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ
ভারতীয় নাবিকের অভিজ্ঞতা

‘একের পর এক ক্ষেপণাস্ত্র পড়ছিল, ঘুমাতেও পারিনি’

আইআরজিসির বোট ও হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ছবি: সংগৃহীত
আইআরজিসির বোট ও হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের বন্দরনগরী খোররামশাহরে আটকা পড়া ভারতীয় নাবিকরা দেশে ফিরেছেন। এ সময় নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। শুক্রবার মুম্বাইয়ে ফিরে তারা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) মুখোমুখি হন।

শনিবার (০২ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের হরিয়ানা রাজ্যের রবি নামের এক নাবিক বলেন, আমরা ইরানে আটকা পড়েছিলাম। কিন্তু সেখানে ইন্টারনেট না থাকায় যুদ্ধ চলছে সেটাও জানতাম না। একদিন হঠাৎ দেখি মাথার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে।

উত্তর প্রদেশের অনন্ত সিং চৌহান নামের আরেক নাবিক বলেন, পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমরা অল্পের জন্য বেঁচে ফিরেছি। ঘন ঘন ক্ষেপণাস্ত্র পড়ছিল, ঘুমানোই সম্ভব ছিল না। অন্য সব ক্রু চলে গিয়েছিল, শুধু আমরা তিনজন ভারতীয় সেখানে ছিলাম।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ফরওয়ার্ড সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই) এখন নয়াদিল্লির সরকারকে ওই অঞ্চলে আটকে পড়া ভারতীয় নাবিকদের সরিয়ে আনার উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মনোজ কুমার যাদব পরিস্থিতিকে ‘খুবই গুরুতর’ বলে উল্লেখ করেছেন এবং শোষণ ও আর্থিক সংকটের অভিযোগ তুলেছেন।

আলজাজিরা জানিয়েছে, বিশ্বের শীর্ষ তিন নাবিক সরবরাহকারী দেশের মধ্যে ভারত অন্যতম। দেশটির ৩ লাখেরও বেশি নাবিক কর্মরত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় প্রায় ২,৬৮০ জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে তিন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। এছাড়া ১৮ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রমের সময় ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজের ওপর আইআরজিসি গুলি চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফুল-বাবর-গউছসহ খালাস ৮

আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন আতিফ আসলাম

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

নিজ বাড়িতে ফিরল কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ

গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী

১০

হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

১১

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

১২

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর চীন সফর, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় নতুন দিগন্ত 

১৩

এবার ফাইনাল খেলবে ব্রাজিল, হারের পর স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

১৪

আশুরার দিনেই কি কেয়ামত হবে?

১৫

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় চালু হয়েছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি 

১৭

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

১৮

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১৯

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

২০
X