শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে ঢাকাসহ শতাধিক ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী কয়েক মাসে আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রীদের জন্য বড় সতর্কবার্তা দিয়েছে এয়ার ইন্ডিয়া। জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট বাতিল ও সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। এর প্রভাবে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার একাধিক গন্তব্যে ফ্লাইট চলাচল কমে যাচ্ছে।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকাশপথে বিভিন্ন বিধিনিষেধ এবং আন্তর্জাতিক রুটে জ্বালানির রেকর্ডমূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লার ফ্লাইট পরিচালনা ব্যয়বহুল ও জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় শেষ মুহূর্তে বিশৃঙ্খলা এড়াতে আগেভাগেই ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পরিবর্তন এলেও আন্তর্জাতিক ফ্লাইট পুরোপুরি বন্ধ হচ্ছে না। পাঁচ মহাদেশজুড়ে প্রতি মাসে এক হাজার দুই শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে তারা। উত্তর আমেরিকায় সাপ্তাহিক তেত্রিশটি, ইউরোপে সাতচল্লিশটি, যুক্তরাজ্যে সাতান্নটি, অস্ট্রেলিয়ায় আটটি, দূরপ্রাচ্য-দক্ষিণ-পূর্ব এশিয়া ও সার্ক অঞ্চলে একশ আটান্নটি এবং মরিশাসগামী সাতটি সাপ্তাহিক ফ্লাইট চালু থাকবে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে উত্তর আমেরিকার রুটে। দিল্লি-শিকাগো ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া দিল্লি থেকে সান ফ্রান্সিসকো, টরন্টো ও ভ্যাঙ্কুভারের ফ্লাইট কমানো হয়েছে। অন্যদিকে মুম্বাই থেকে নিউয়ার্ক রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুম্বাই-নিউইয়র্ক এবং দিল্লি-নিউয়ার্ক রুট আপাতত বন্ধ থাকছে।

ইউরোপের ক্ষেত্রেও জনপ্রিয় কয়েকটি রুটে ফ্লাইট কমছে। প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা, মিলান ও কোপেনহেগেনগামী সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।

অস্ট্রেলিয়াগামী দিল্লি-মেলবোর্ন ও দিল্লি-সিডনি রুটেও বড় কাটছাঁট করা হয়েছে। আগে প্রতিদিন চললেও এখন সপ্তাহে মাত্র চার দিন ফ্লাইট চলবে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এশিয়ার বিভিন্ন রুটে। দিল্লি-সাংহাই ফ্লাইট আগস্ট পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বাই-ঢাকা এবং দিল্লি-মালের ফ্লাইটও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলম্বো, ঢাকা, হ্যানয় ও হো চি মিন সিটিগামী অন্যান্য ফ্লাইট সীমিত আকারে চালু থাকবে।

যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন হবে, তাদের বিকল্প বুকিং, তারিখ পরিবর্তন কিংবা পূর্ণ অর্থ ফেরতের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের শুধুমাত্র সংস্থাটির সরকারি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, গ্রাহকসেবা কেন্দ্র বা যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হালনাগাদ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে জ্বালানি সংকটের কারণে জুলাই পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এতে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তবে নতুন ঘোষণার মাধ্যমে সেই গুজব নাকচ করে সাময়িক সূচি পুনর্বিন্যাসের বিষয়টি স্পষ্ট করেছে সংস্থাটি।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X