মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০১:৫২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ শিকারে নামবেন উপকূলের জেলেরা। ছবি : কালবেলা
নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ শিকারে নামবেন উপকূলের জেলেরা। ছবি : কালবেলা

ইলিশের প্রজনন রক্ষায় সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছেন উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ শিকারে নামবেন উপকূলের জেলেরা।

বৃহস্পতিবার (১১ জুন) সরেজমিনে ঘুরে দেখা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর, মহিপুর, লতাচাপলী, ধুলাসারসহ বিভিন্ন মৎস্যঘাটে এখন জেলেদের ব্যস্ততা। কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা পরিষ্কার করছেন, আবার কেউ বরফ সংগ্রহে বাজারে দৌড়াচ্ছেন। দীর্ঘ ৫৮ দিন ঘরে বসে থাকা জেলেরা এখন ইলিশ শিকারে নামার অপেক্ষায় উৎসবমুখর পরিবেশে দিন কাটাচ্ছেন।

আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, ৫৮ দিন ধরে আমাদের ব্যবসা প্রায় বন্ধ ছিল। মধ্যরাতের পর থেকেই জেলেরা সমুদ্রে নামবে, আমরাও আবার কাজ শুরু করব। আশা করি, এবার প্রচুর ইলিশ ধরা পড়বে, তাহলে জেলেদের কষ্ট কিছুটা লাঘব হবে।

জেলে মোজাম্মেল হাওলাদার বলেন, ভরা মৌসুমে ইলিশ কম পাওয়া গিয়েছিল। এরপর ৫৮ দিনের নিষেধাজ্ঞায় ঘরে বসে থাকতে হয়েছে। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ৭৭ কেজি চাল দিয়ে সংসার চালানো কঠিন ছিল। নিষেধাজ্ঞা শেষ, আবারও সমুদ্রে যাবো ইনশাআল্লাহ ভালো পরিমাণ ইলিশ পাবো।

আরেক জেলে রুহুল আমিন জানান, আমরা এনজিও থেকে টাকা নিয়ে নৌকা চালাই। মাছ না ধরলে কিস্তি দেওয়ার উপায় থাকে না। নিষেধাজ্ঞার সময়টা আমাদের জন্য অনেক কষ্টের ছিল, আজ মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ। ভোররাতে সমুদ্র নামবো। আশা করি, আশানুরূপ ইলিশ পাবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, ইলিশের প্রজনন রক্ষায় সরকার ১৫ এপ্রিল ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুতে নিষেধাজ্ঞা আরোপ শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে। আশাকরি জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। আমরা চাই জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলুক, যেন ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়ে।

উপকূলের মানুষ আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে ইলিশের প্রাচুর্যে আবারও প্রাণ ফিরবে ঘাটে, স্বস্তি আসবে জেলেদের ঘরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্রজুড়ে তীব্র পানি সংকট, সবচেয়ে ঝুঁকিতে তানোর-গোদাগাড়ী

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

নতুন কুঁড়ি স্পোর্টসে জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন বৈষম্যবিরোধী নেতা মাহাদী

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে হামলা

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

১০

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

১১

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

১৩

কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

১৪

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৫

বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা

১৬

যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেপ্তার

১৭

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পেতে পারেন যারা

১৮

বাজেট ২০২৬-২৭ / ধনীদের ওপর বাড়ছে করের চাপ, ৩ কোটির বেশি আয়ে কর ৩৫ শতাংশ

১৯

মিয়ানমারে মার্কিন কূটনীতিকের রহস্যজনক মৃত্যু, আটক থাই নারী

২০
X