কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

বকখালী থেকে উদ্ধার করা হয় নিখোঁজ ট্রলারটি। ছবি: সংগৃহীত
বকখালী থেকে উদ্ধার করা হয় নিখোঁজ ট্রলারটি। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের ভারত উপকূলে নিখোঁজ মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৬ জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল এক প্রতিবেদনে বলা হয়, গত ৪ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালী ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ১৫ জন জেলেসহ নিখোঁজ হয় ট্রলারটি। টানা আট দিন নিখোঁজ থাকার পর গট রোববার দক্ষিণ ২৪ পরগনার বকখালী উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের এক চরের কাছে ট্রলারটির অবস্থান নিশ্চিত করা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অবস্থান জানার পর বন অধিদপ্তর ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসে। রাতভর তল্লাশি করে ট্রলারের ভেতর থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

আশঙ্কা করা হচ্ছে ট্রলারটির ভেতরে ও আশপাশে আরও মরদেহ আটকে থাকতে পারে। বাকি জেলেদের দেহ উদ্ধারে দিনভর তল্লাশি চলবে বলেও জানানো হয়।

এখনো নিখোঁজ ৬ জেলের পরিবার দিন কাটাচ্ছে উৎকণ্ঠায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করপুর উপকূলের জেলেপল্লিতেও।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

১০

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

১১

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

১২

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

১৩

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১৪

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৫

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৮

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৯

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

২০
X