কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নেতা চূড়ান্ত করল এনডিএ জোট, কী ভাবছে কংগ্রেস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতে নির্বাচনের পর এখন চলছে ক্ষমতা দখলের হিসাব। সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক দলই। ফলে জোটের ভাবনা ভাবছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস। এমন সব সমীকরণের মধ্যে নিজেদের নেতা চূড়ান্ত করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বুধবার (০৫ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিজেপি জানিয়েছে, নয়াদিল্লিতে এনডিএ জোটের বেঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নরেন্দ্র মোদি জোটের নেতা নির্বাচিত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মোদিজির নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতের দরিদ্র, মহিলা, যুবক, কৃষক, শোষিত, বঞ্চিত এবং ভুক্তভোগী নাগরিকদের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ জোটের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ শিং, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুসহ অনেকে।

ভারতের এ নির্বাচনে কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তাদের দুজনকে নিয়েই ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে বিজেপি জোট।

ভারতের সংবিধান অনুসারে, দেশটিতে মোট ৫৪৫টি সংসদীয় আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন। এ নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। এছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপি ৩২ আসন কম পেয়েছে। এরমধ্যে টিডিপি আর জেডিইউর দখলে রয়েছে ২৮ আসন। ফলে সরকার গঠনে জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তারা।

এনডিএ জোটের পার্লামেন্ট সদস্য সঞ্জয় কুমার বার্তাসংস্থা পিটিআইকে বলেন, বৈঠকে সবাই নিজ নিজ মতামত তুলে ধরেছেন। জনগণকে তৃতীয়বারের মতো ম্যান্ডেট দেওয়ায় দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এনডিএ যখন নিজেদের নেতা নির্বাচনের বৈঠকে বসেছে ঠিক একই সময় বৈঠক করেছে বিরোধীদের জোট ইন্ডিয়া। জোটের বৃহৎ শরিক কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে এনডিএ জোটকে থামানোর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লিতে এ বৈঠকে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ভারতশাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

আসন সংখ্যার হিসাব অনুসারে, সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী শনিবারই তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতে জওহরলাল নেহরুর পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা নিয়ে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক শুরু হয়। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল মন্ত্রিপরিষদের শেষ বৈঠক তার। বৈঠকে শনিবার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, বৈঠকে প্রথমে রোববার মোদির শপথ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়। পরে সিদ্ধান্ত বদল করা হয়। এরপর শনিবার শপথের তারিখ ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X