কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের যোদ্ধাদের একাধিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ইসরায়েল থেকে লেবাননে হামলা। পুরোনে ছবি
ইসরায়েল থেকে লেবাননে হামলা। পুরোনে ছবি

ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে হামলার জবাবে লেবননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাতভর এ হামলা চালিয়েছে ইসরায়েল।

রোববার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের গভীরে হিজবুল্লাহর সাতটি স্থাপনাকে নিশানা করে হামলা চালানো হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা গয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান হিজবুল্লাহর অস্ত্র ডিপোসহ পূর্ব লেবাননের বেকা উপত্যকা, দক্ষিণাঞ্চলীয় শহর টায়রের কাছাকাছি শাব্রিহা ও বুর্জ এল-শেমালি এবং কাফর লিলা, রব আল-থালাথিন, খিয়াম ও তায়র হারফার গ্রামগুলোতে হামলা চালিয়েছে।

এর আগে হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে।

ইসরায়েলের জরুরি পরিষেবা ও সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের ১১ জনই কিশোর ও তরুণ বয়সের।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি বলা হয়েছে, স্থানীয় সম্প্রদায়ের নেতাকে এ হত্যাকাণ্ডের জবাব দেওয়ার কথা জানান। বলেন, হিজবুল্লাহকে এ জন্য চরম মূল্য দিতে হবে।

অবশ্য ইসরায়েলের এ অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, মিথ্যা অভিযোগ তুলেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১০

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১১

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১২

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৩

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৪

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৫

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৬

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৭

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৮

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৯

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

২০
X