কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৮:১২ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

জাপানও সমর্থন দেবে ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা-সংঘাতে অন্যান্য পশ্চিমা দেশের মতো জাপানও ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মঙ্গলবার (১ অক্টোবর) রাতের এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট।

বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য। তবে তিনি এই অঞ্চলে উত্তেজনা এড়ানোর প্রচেষ্টাকে সমর্থন করেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা একাধিক রাজনৈতিক কেলেঙ্কারির মুখে সম্প্রতি রাজনীতি থেকে সরে দাঁড়ান। এতে ভাগ্য খোলে শিগেরু ইশিবার। তিনি ইরানের বিপক্ষে বিবৃতি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেন। এরপরই জাপান থেকে এ ধরনের বিবৃতি এলো।

ইশিবা বলেন, আমরা এর (ইরানের হামলার) তীব্র নিন্দা করি। কিন্তু একই সময়ে আমরা পরিস্থিতি শান্ত করতে চাই। এটিকে পূর্ণ-যুদ্ধে পরিণত করা ঠেকাতে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) সহযোগিতা করতে চাই।

প্রসঙ্গত, ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে একশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১০

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১১

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১২

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৩

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৪

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৫

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৬

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৭

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৮

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৯

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

২০
X