কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৮:৫৩ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানে বোমা ফেলা বি-২ বোম্বার চক্কর দিল হোয়াইট হাউসের আকাশে

হোয়াইট হাউসের আকাশে বি-২ বোম্বার। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউসের আকাশে বি-২ বোম্বার। ছবি : সংগৃহীত

ইরানের পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দিতে বাঙ্কার বাস্টার ফেলে যুক্তরাষ্ট্র। এ হামলার সফলতায় শক্তিশালী বি-২ বোম্বারকে ক্রেডিট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বিমান এবার হোয়াইট হাউসের আকাশে চক্কর দিল।

শুক্রবার (৪ জুলাই) হোয়াইট হাউসে স্বাধীনতা দিবসের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে স্যালুট দেয় মার্কিনিদের গর্বের প্রতীক বোমারু বিমান। খবর এনডিটিভির।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ট্রাম্প হোয়াইট হাউসের বারান্দা থেকে দুটি বি-২ বোমারু বিমানের স্যালুট গ্রহণ করেন। বোম্বারের পাশে এফ-৩৫ ও এফ-২২ যুদ্ধবিমানের গর্জন বিশেষ আবহ তৈরি করে।

ইরানে বোমা হামলা চালানো পাইলটরাও হোয়াইট হাউসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন। এ ছাড়া হোয়াইট হাউসের দক্ষিণ লনে সামরিক পরিবারের জন্য একটি পিকনিকের আয়োজন করেন ট্রাম্প। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মাতেন মার্কিন সেনারা।

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির জন্য বি-২ বোমারু বিমানকে ক্রেডিট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, আমাদের বি-২ বোমারু বিমানের পাইলটদের এবং সেই অভিযানের সঙ্গে যুক্ত সকলের প্রতিভা-সাহস ছাড়া আমরা আজকের ‘চুক্তি’ করতে পারতাম না।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, একটি নির্দিষ্ট এবং অত্যন্ত বিদ্রূপাত্মক উপায়ে সন্ধ্যার শেষের দিকে সেই নিখুঁত ‘আঘাত’ সব পক্ষকে একত্রে বৈঠকে বসায় এবং চুক্তিটি সম্পন্ন হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X