বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, কী বলছে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রানজ-নেইগারকে হত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ইরান। শুক্রবার (৭ নভেম্বর) আয়াতুল্লাহ আলি খামেনির দেশ বলেছে, তেহরানের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক নষ্ট করার জন্য এই দাবিগুলোকে তোলা হচ্ছে। এসব বানোয়াট ও মিথ্যা বলে অভিহিত করেছে ইরান। খবর আনাদোলু এজেন্সির।

ইরানি দূতাবাস বলেছে, এ সংক্রান্ত প্রতিবেদনগুলো ইরান ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্কের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি একটি বড় মিথ্যাচার এবং মিডিয়ার বানোয়াট কাহিনি। ইরান এই ভিত্তিহীন অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

দেশটি জোর দিয়ে বলেছে, আমরা কখনই আমাদের মেক্সিকান বন্ধুদের ভালো ভাবমূর্তি নষ্ট করব না। মেক্সিকোর স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আমাদের নিজস্ব স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো হবে। মেক্সিকান আইনের প্রতি শ্রদ্ধা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

অপরদিকে ওয়াশিংটনের দাবি, এটি তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে লাতিন আমেরিকায় সম্প্রসারিত করার সর্বশেষ প্রচেষ্টা।

মার্কিন এক কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্স ২০২৪ সালের শেষের দিকে এই পরিকল্পনা শুরু করে। তবে চলতি বছরের শুরুতেই মার্কিন গোয়েন্দারা তা নস্যাৎ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ষড়যন্ত্রটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই।

তিনি বলেন, এটি ইরানের দীর্ঘ ইতিহাসের আরেকটি অধ্যায়— যেখানে তারা বিশ্বজুড়ে কূটনীতিক, সাংবাদিক, ভিন্নমতাবলম্বীসহ যে কোনো বিরোধীর বিরুদ্ধে প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়ে আসছে। এটি প্রতিটি দেশের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত, যেখানে ইরানের উপস্থিতি রয়েছে।

যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট প্রমাণ বা কীভাবে ষড়যন্ত্রটি ভেস্তে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X