কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করে ইরান’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানকে সামরিক শক্তিতে দুর্বল করে রাখতে নতুন কৌশল সাজায় ইসরায়েল। যাতে সায় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এই হামলার মাধ্যমে ইরানকে সামরিক সক্ষমতার মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ইরান যেভাবে নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায় তাতে শত্রুদের বুকে কম্পন ধরে যায়। তারা ভাবতেও পারেনি আয়াতুল্লাহ খামেনির দেশ এত ভয়ঙ্করভাবে আঘাত হানবে।

গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ ছিল চোখে পড়ার মতো। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্থাপনায় নিখুঁত হামলা চালায় তেহরান। এই হামলা থেকে বাঁচতে ইসরায়েলিরা বাঙ্কারে আশ্রয় নিয়েছিল, এমনকি তাদের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও বাঙ্কারে লুকিয়ে ছিলেন।

১২ দিনের ওই যুদ্ধের ঘটনা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার বলেন, তাদের সামরিক বাহিনী ভয়ঙ্কর হামলা চালিয়ে শত্রুদের বুকে কম্পন তৈরি করে এবং তাদের নিঃশর্ত যুদ্ধবিরতি চাইতে বাধ্য করা হয়। কারণ তারা ভাবতেও পারেনি ইরান এত দ্রুত পাল্টা হামলা চালাবে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরাঘচি বলেন, ওই যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েল-আমেরিকা আত্মসমর্পণের জন্য নিঃশর্ত সমঝোতার বার্তা পাঠাতে থাকে। এক পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিয়েছিলেন।

আরাগচি আরও বলেন, শত্রুরা ভেবেছিল দুই-তিন দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণের জন্য হাত উঁচু করবে। তবে তারা আয়াতুল্লাহ আলি খামেনির প্রজ্ঞা বুঝতে পারেনি। কারণ তার দৃঢ়তায় ইরান দ্রুতই সেনাবাহিনী পুনর্গঠন করে দেশরক্ষায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১০

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১১

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১২

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৩

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৫

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৭

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৮

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৯

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

২০
X