কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান

মাটির নিচের বাংকারে মজুত সামরিক সরঞ্জাম। ছবি : সংগৃহীত
মাটির নিচের বাংকারে মজুত সামরিক সরঞ্জাম। ছবি : সংগৃহীত

সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান। সম্প্রতি এর ভিডিও প্রকাশ করেছে দেশটি। এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল। কারণ, দশকের পর দশক ইরানের সঙ্গে ছায়াযুদ্ধ লিপ্ত তেল আবিব।

সম্প্রতি ছায়াযুদ্ধের খোলস ছেড়ে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি। উত্তেজনাকর এমন পরিস্থতির মধ্যেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করল খামেনির দেশ।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়—ভূগর্ভস্থ শহরটির দুই পাশে থরে থরে সাজানো বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এর মাঝখানে সিনেমাটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে—অনেক আগেই এই ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে। গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে, তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে।

এখানে কী কী ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো কোন পাল্লার, সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি তেহরান। তবে গত শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি ঘোষণা করেন—আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরি করছে। ধারণা করা হচ্ছে, নতুন সেই ক্ষেপণাস্ত্রের মজুত এই ঘাঁটিতেও থাকতে পারে।

বিশ্লেষকরা বলছেন, গাজা, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং দেশটির মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও তেহরান এ অঞ্চলে ক্ষমতা হারায়নি, সেটাই দেখাতে চায় উপসাগরীয় দেশটি।

আর মাত্র এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলেই তেহরানের সঙ্গে পশ্চিমের সম্পর্কের সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের ধারণা—ধারণা করা হচ্ছিল—ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন এই রিপাবলিক্যান নেতা। কিন্তু ট্রাম্প কেনো পদক্ষেপ নেওয়ার আগেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করে ট্রাম্প প্রশাসন ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে উদ্বেগের ফেলে দিল মধ্যপ্রাচ্যের দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X