কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপে বোলোপিওন সোমবার বলেন, ইরানে একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। তার অভিযোগ, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর বড় পরিসরের প্রাণঘাতী দমন-পীড়নের খবর গোপন করতে কর্তৃপক্ষ প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

এক্সে দেওয়া এক পোস্টে বোলোপিওন বলেন, গত এক সপ্তাহে আটক হওয়া অনেক মানুষের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ রয়েছে। তার ভাষায়, ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে অভিযুক্ত করছে, যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।

তিনি আরও বলেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার পরিষদের উচিত জরুরি ভিত্তিতে বিষয়টি আলোচনায় নেওয়া এবং ইরানের নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেওয়া যে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি হতে হবে।

হিউম্যান রাইটস ওয়াচের এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন ইরানে সরকারবিরোধী আন্দোলন, সহিংস দমন-পীড়ন এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X