কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

পবিত্র কাবায় প্রার্থনারত মুসল্লি। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় প্রার্থনারত মুসল্লি। ছবি : সংগৃহীত

সৌদিতে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এজন্য সতর্কতাও জারি করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ে রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা এবং মদিনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাসের কারণে ধুলিঝড় ও বালুঝড় হতে পারে। এছাড়া আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। মক্কার তায়েফ, ময়সান, আদহাম, আল আরদিয়াত, আল মুওয়াইহ, খুরমা, রানিয়াহ, তুরুবাহ, বাহরাহ, আল জুমুম, খুলাইস এবং আল কামিল অঞ্চলগুলোতেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে।

এনসিএম আরও জানিয়েছে, আল বাহা অঞ্চলের বেশিরভাগ এলাকায় মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রিয়াদ, আল কাসিম, হাইল, নাজরান, পূর্বাঞ্চল, মদিনা, উত্তর সীমান্ত এবং আল জাওফ অঞ্চলেও একই ধরনের আবহাওয়া পরিলক্ষিত হতে পারে। এসব অঞ্চলে শক্তিশালী ও তীব্র বাতাসের কারণে ধুলি ও বালুঝড়ের সম্ভাবনা রয়েছে।

এনসিএম জনগণকে আবহাওয়াসংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য তাদের যোগাযোগ চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

একটি পৃথক প্রতিবেদনে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জেদ্দা, শুয়াইবা এবং আল লিথ অঞ্চলে ৪০ থেকে ৪৯ কিমিমিটার বেগে বাতাস বইতে পারে। ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে। এতে করে সামুদ্রিক নৌচলাচল ব্যাহত করতে পারে। এসব অঞ্চলে আজ সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও, আজান অঞ্চলে আজ রাত ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত হালকা বৃষ্টি ও তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে। মক্কার কিছু অংশ, বিশেষ করে জেদ্দা অঞ্চলে, দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাতাস ও বৃষ্টিপাত হতে পারে। রিয়াদের সিলেল ও ওয়াদি আল দাওয়াসির মতো অঞ্চলে বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এ সময়ে সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ করে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া বন্যা প্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X