কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজাকে কীভাবে তৈরি করতে চান, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেই গাজা দখলের দুরভিসন্ধি পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি গাজাকে রূপান্তরিত করে একে সৈকতের শহর হিসেবে গড়ে তোলার কথাও বলেছেন তিনি। ট্রাম্পের গাজাকে রূপান্তরিত করার সেই পরিকল্পনাকে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বাস্তব রূপ দেওয়া হয়েছে।

বুধবার তেমনই একটি ভিডিও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন ট্রাম্প নিজেই। ট্রাম্প, ইলন মাস্ক ও নেতানিয়াহুকে নিয়ে তৈরি করা সেই ভিডিওতে ট্রাম্পের প্রস্তাবিত নতুন গাজার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

চলতি মাসের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন তিনি গাজা উপত্যকা ‘দখল’ করে একে ‘মধ্যপ্রাচ্যের রিভেইরা’ বা বিলাসবহুল নগরী বানাতে চান। ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে তারই প্রতিচ্ছবি দেখা গেছে। ভিডিওতে গগণচুম্বী অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাবও বিনোদন উপকরণে ভরপুর সমুদ্রসৈকত দেখা যাচ্ছে।

৩৩ সেকেন্ডের ভিডিওটি শুরুতে ধ্বংসস্তূপে থাকা গাজার একটি দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে সবুজ রঙে ‘গাজা ২০২৫’ লেখা রয়েছে। তারপর লাল, সাদা এবং নীল রঙে একই লেখা দেখা যায়। সবশেষ লেখা- ‘এরপর কী?’ এরপর ভিডিওটিতে উঁচু উঁচু ভবন এবং আকাশ থেকে ডলারের নোট পড়ার সময় শিশুদের উপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ককে সদ্য-বিকশিত পর্যটন কেন্দ্রের একটি সমুদ্র সৈকতে সুস্বাদু খাবার উপভোগ করতে দেখা যাচ্ছে, এবং একটি ছোট ছেলেকে ট্রাম্পের মুখের একটি সোনার বেলুন ধরে থাকতে দেখা যাচ্ছে।

ভিডিওটিতে একটি নাইটক্লাবে ট্রাম্পকে নাচতেও দেখা যাচ্ছে। তখনই দেখানো হয়েছে একটি আকাশচুম্বী ভবনের প্রবেশপথে স্পষ্টভাবে ‘ট্রাম্প গাজা’ লেখা রয়েছে। ট্রাম্পের একটি বিশাল সোনার মূর্তিও প্রদর্শিত হয়েছে। এরপর দেখা যাচ্ছে- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে একটি ডেক চেয়ারে শুয়ে আছেন, দুজনেই একটি সুইমিং পুলের কাছে ড্রিংস পান করছেন, পটভূমিতে ‘ট্রাম্প গাজা’ দৃশ্যমান।

পটভূমিতে, একটি গান বাজতে শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে- ‘ডোনাল্ড ট্রাম্প তোমাদের মুক্ত করতে আসছেন, সকলের জন্য আলো নিয়ে আসছেন, আর কোন সুড়ঙ্গ নয়, আর কোন ভয় নেই, ট্রাম্প গাজা অবশেষে এখানে, ট্রাম্প গাজার উজ্জ্বল সোনালি ভবিষ্যৎ, এক নতুন আলো, ভোজ এবং নাচ ট্রাম্প গাজা এক নম্বর।’

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আর দাড়িওয়ালা বেলি ড্যান্সাররা অতিথিদের বিনোদন দিচ্ছে, মাস্ক সৈকতে টাকা ওড়াচ্ছেন, স্যুভেনির হিসেবে বিক্রি হচ্ছে ছোট ট্রাম্প-মূর্তি, সবচেয়ে নজরকাড়া দৃশ্যটির দেখা মেলে ভিডিওর শেষাংশে। যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু সৈকতের খোলামেলা পোশাকে একটি সুইমিং পুলের ধারে গ্রীষ্মকালীন সময় ও পানীয় উপভোগ করছেন।

ট্রাম্প ভিডিওটি শেয়ার করতেই তা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই ‘গাজা দখল’ পরিকল্পনাটি আদতে গোটা বিশ্বকেই চমকে দিয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিবিরোধী পদক্ষেপ। তবে তার এই পরিকল্পনা সরাসরি বাস্তবায়নযোগ্য কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X