কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ৮৮০ ইসরায়েলি সেনা নিহত

গাজায় ইসরায়েলি সৈন্যরা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সৈন্যরা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) ৮৮০ সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে আইডিএফ।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩২৯ জন প্রাণ হারায় ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিনই। এরপর গাজা ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযানের সময় আরও অন্তত ৪৩৬ সেনা নিহত হয়।

এছাড়াও, ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের ৫৮ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

আইডিএফ জানায়, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে ইসরায়েলের আরও ৮০ সেনা নিহত হয়। পশ্চিম তীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও সংঘর্ষে ১৭ সেনা প্রাণ হারিয়েছে।

এছাড়া, ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় ২ জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন সেনা নিহত হয় বলে জানিয়েছে আইডিএফ।

আইডিএফের তালিকায় আরও উল্লেখ রয়েছে, যুদ্ধক্ষেত্রের বাইরে বিভিন্ন দুর্ঘটনায় সেনা হতাহতের ঘটনা। যেমন, পশ্চিম তীরে গুলিতে একজন, লেবানন সীমান্তে গোলাবারুদ বিস্ফোরণে একজন এবং উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছে।

এই যুদ্ধের সূচনালগ্ন থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

এছাড়া, ১ লাখ ৩২ হাজার ৬৩২ ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১০

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১১

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১২

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৪

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৬

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৭

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৮

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৯

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

২০
X