মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা কেমন হলো?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওমানের মাটিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া পরোক্ষ আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। রোববার (১৩ এপ্রিল) তিনি এক সাক্ষাৎকারে বলেন, আলোচনার এই প্রথম ধাপটি ফলপ্রসু হয়েছে। খবর মেহের নিউজ।

ওমানের মধ্যস্থতায় শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা অংশ নেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা উদ্বেগ নিরসন করা। আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলাদা কক্ষে অবস্থান করছিল এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করছিল।

মার্কিন টিভি চ্যানেল সিবিএসে ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপ নিতে চান না, তবে তিনি এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। যদি দরকার হয়, তাহলে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ওমানের আলোচনায় ফল না এলে ‘বোমাবর্ষণ হবেই’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, দুই ঘণ্টারও বেশি সময় ধরে পরোক্ষ আলোচনা চলে। আলোচনা শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধানরা ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অল্প সময়ের জন্য মুখোমুখি কথা বলেন। তিনি এটিকে ‘রাজনৈতিক সৌজন্যতা’ হিসেবে উল্লেখ করেন। আরাঘচি আরও বলেন, আলোচনার পরিবেশ ছিল শান্ত, ফলপ্রসূ ও ইতিবাচক। কূটনৈতিক বিশ্লেষকরা, এই পরোক্ষ সংলাপ পরবর্তী পর্যায়ের আলোচনার ভিত্তি হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X