কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:১৭ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৬:০২ এএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলিদের হাইফা খালি করতে বললো ইরান

ইসরায়েলের হাইফা শহর। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হাইফা শহর। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের জন্য একটি সতর্ক বার্তা জারি করেছে ইরান। ওই বার্তায় হাইফা শহর খালি করতে বলা হয়েছে।

বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, ‘কয়েক মিনিট আগে হাইফায় বসবাসরত জায়োনিস্টদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে’।

টেলিভিশনে ওই অঞ্চলের একটি চিত্র প্রদর্শন করা হয়। যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল- ‘অনুগ্রহ করে উল্লিখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান—পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইরান ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে’।

এর আগে, ইরানের নতুন করে ছোড়া মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তির সূতিকাগার তেল আবিবে আঘাত হেনেছে। ইসরায়েলি সূত্রের বরাতে বুধবার (১৮ জুন) সন্ধ্যায় নতুন করে হামলার খবর দিয়েছে মেহের নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে যে, ইরান অধিকৃত ফিলিস্তিনে নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইহুদিবাদী এই গণমাধ্যম আরও জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন বেজে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১০

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১১

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১২

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৩

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৪

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৫

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৬

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৭

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৮

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

২০
X