কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা যাবে, তবে...

 ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি। ছবি : সংগৃহীত
 ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র আলোচনার সময় কোনো হামলা চালাতে পারবে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে চায়, তবে তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আলোচনার সময় কোনো হামলা চালানো হবে না।

সোমবার (৩০ জুন) এ সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফিরতে চায় বলে জানালেও হামলার বিষয়ে পরিষ্কার কোনো অবস্থান জানায়নি। এরই পরিপ্রেক্ষিতে রাভাঞ্চি প্রশ্ন তোলেন, ‘সংলাপ চলাকালীন আবার কি আগ্রাসন ঘটবে?’

ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয় ১৩ জুন। ঠিক দুদিন পরে পরোক্ষভাবে ওমানে যুক্তরাষ্ট্রের নির্ধারিত ষষ্ঠ দফা আলোচনা ভেস্তে যায় এই অভিযানের কারণে।

গত সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘর্ষে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে, যখন তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার প্রধান জানান, স্থাপনাগুলোতে বড় ক্ষতি হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। অন্যদিকে, ট্রাম্প বলেন, সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তাখত-রাভাঞ্চি বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায়। গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।

তিনি বলেন, ‘আমাদের গবেষণা কর্মসূচির জন্য পারমাণবিক উপাদানে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমাদের নিজেদের ওপর নির্ভর করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, সমৃদ্ধকরণের মাত্রা, ক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যদি বলা হয় যে, ইরান একদমই সমৃদ্ধকরণ করতে পারবে না, বা রাজি না হলে আবার ইরানের ওপর বোমা ফেলব, তাহলে সেটা কোনো আইন না।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X