কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ‘নিজেদের গুলিতে’ ৩১ ইসরায়েলি সেনা নিহত

গাজায় ইসরায়েলি সৈন্যরা। ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি সৈন্যরা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিজেদের ভুলে ছোড়া গুলিতে, অর্থাৎ ‘ফ্রেন্ডলি ফায়ারে’ প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ ইহুদিবাদী সেনা। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর ঘনিষ্ঠ একটি গণমাধ্যম ‘ইসরায়েল আর্মি রেডিও’র প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট ৪৪০ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে অভিযান পরিচালনার সময় ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায়, যা মোট সেনা মৃত্যুর প্রায় ১৬ শতাংশ। ভুল গুলিতে মারা গেছেন ৩১ জন, গোলাবারুদের দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যানচাপায় ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন ৬ জন।

গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলের পুনরায় সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত আরও ৩২ সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে কেবল দুজন দুর্ঘটনায় মারা গেছে বলে জানানো হয়। কর্মক্ষেত্রে আরও পাঁচ সেনা দুর্ঘটনায় নিহত হয়, যাদের মধ্যে কেউ কেউ উঁচু স্থান থেকে পড়ে গেছেন অথবা যান্ত্রিক সরঞ্জামের অসাবধানতাজনিত দুর্ঘটনায় মারা গেছে। বৃহস্পতিবার রাতেও এমন একটি দুর্ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের মোট ৮৮২ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে ৬ হাজার ৩২ জন।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল থেকে একের পর এক যুদ্ধবিরতির আহ্বান এলেও, ইসরায়েল এসব আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে।

ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তার বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X