কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১২:৫৩ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:০৪ এএম
অনলাইন সংস্করণ

রকেটচালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লোহিত সাগরে ইয়েমেনের সীমানায় হামলার শিকার হয়েছে একটি বিদেশি জাহাজ। ব্রিটিশ সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি গ্রুপ জানিয়েছে, সশস্ত্র লোকজন জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ছাড়া রকেটচালিত গ্রেনেড দিয়েও হামলা চালানো হয়।

রোববার (৬ জুলাই) এ হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন, ইসরায়েল-ইরান ও ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর থেকেই এমন কিছুর শঙ্কা করা হচ্ছিল।

হামলার পর জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার। তারা বলছে, উভয়পক্ষের মধ্যে কী ঘটেছে, তার বিস্তারিত এখনো জানা যায়নি। ইয়েমেনের হোদেইদা বন্দরের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে।

নতুন করে এমন হামলার ঘটনায় ওই অঞ্চলে আবারও উত্তেজনা বাড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র আবারও ইয়েমেনে টার্গেটেড হামলা চালাতে পারে। আর তাতে যুক্ত হতে পারে ইসরায়েলও।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X