কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:০৯ এএম
অনলাইন সংস্করণ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গাজামুখী নৌবহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
গাজামুখী নৌবহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

গাজায় ওষুধ ও খাদ্য সরবরাহের উদ্দেশে যাত্রা করা সুমুদ ফ্লোটিলার একটি জাহাজকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নৌবহরে অবস্থানরত মিশনের আয়োজকরা এ দাবি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (১ অক্টোবর) রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজার যুদ্ধবিধ্বস্ত উপকূলীয় এলাকায় পৌঁছানোর আগেই নৌবহরের ওপর অভিযান চালানো হয়।

নৌবহরের আরোহীরা জানান, প্রায় ২০টি অজ্ঞাত জলযানকে তাদের দিকে এগিয়ে আসতে দেখা যায়। এ সময় যাত্রীরা লাইফ জ্যাকেট পরিধান করে সম্ভাব্য দখলের জন্য প্রস্তুতি নেন।

নৌবহরটির আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বলেন, ‘আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে। ক্যামেরাগুলো এখন বন্ধ এবং জাহাজগুলোতে সামরিক সদস্যরা প্রবেশ করেছে। আমরা জাহাজে থাকা যাত্রীদের নিরাপত্তা ও বর্তমান অবস্থা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করছি।’

এদিকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলাকে কোনোরকম ক্ষতিগ্রস্ত না করে তাদের নির্বিঘ্নে এগিয়ে যেতে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন।

কিন্তু সেই আহ্বানে সাড়া না ফিয়ে ইসরায়েল শপথ করেছে যে, তারা গাজাগামী এই ফ্লোটিলা থামাবে, কারণ তাদের দাবি অনুযায়ী স্বেচ্ছাসেবকরা ‘একটি বৈধ নৌ অবরোধ লঙ্ঘনের’ চেষ্টা করছে।

ইসরায়েলি নৌবাহিনী নৌবহরের সঙ্গে যোগাযোগ করে তাদের পথ পরিবর্তনের নির্দেশ দিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, নৌবহরটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে এবং একটি ‘বৈধ নৌ অবরোধ’ ভঙ্গ করছে।

এদিকে নৌবহরে ইসরায়েলি সেনারা সহিংসতা চালাবে না বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি। তিনি জানান, এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআরের সঙ্গে কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেন, আমরা সাআরের সঙ্গে কথা বলেছি, যেন তেলআবিবের সশস্ত্র বাহিনী কোনো ধরনের সহিংস পদক্ষেপ না নেয়। এ বিষয়ে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X