কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় দেড়শ টনের বেশি বোমা ফেলেছে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার ইসরায়েলের সংসদ ‘নেসেট’-এ এক বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এএফপির।

নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র, আরেক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয়।

তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলেছে, ইসরায়েলই গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X