মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার গাড়িবহরে হামলা

জামাত নেতা মাওলানা মুখলিছুর রহমানের ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : কালবেলা
জামাত নেতা মাওলানা মুখলিছুর রহমানের ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গণসংযোগ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর এক নেতার গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাসিমনগর বাজারে তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

গাড়িবহরে হামলার শিকার ওই নেতার নাম কাজী মাওলানা মুখলিছুর রহমান। তিনি জামায়াতে ইসলামী মনোনীত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি পদপ্রার্থী ও হবিগঞ্জ জেলা আমির।

জানা যায়, উপজেলার ৩নং বহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রাজাপুর চৌধুরী বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক শেষে ফিরছিলেন মুখলিছুর রহমান। পরে তার বহর কাসিমনগর বাজারের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এখন পর্যন্ত কারা হামলা চালিয়েছে সে তথ্য জানা যায়নি।

জামায়াতে ইসলামের হবিগঞ্জ জেলা আমির ও প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে ফিরছিলাম। হঠাৎই আমাদের গাড়ি লক্ষ্য করে কেউ ইট ছোড়ে। তখন আমরা গাড়িতে ছিলাম না। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা আমরা জানি না। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজিদুর রহমান বলেন, দ্রুত এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ কালবেলাকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X