স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় খেলবে আফগানিস্তান, তবে প্রতিপক্ষ বাংলাদেশ নয়

বাংলাদেশে ম্যাচ খেলবে আফগানিস্তান ফুটবল দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশে ম্যাচ খেলবে আফগানিস্তান ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফুটবলপ্রেমীদের অপেক্ষা ১৮ নভেম্বরের জন্য। কারণ, ওইদিন নিজেদের মাঠে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। একই দিন ঢাকায় খেলবে আফগানিস্তানও, তবে প্রতিপক্ষ বাংলাদেশ নয়।

১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ও ভারত। ইতোমধ্যে দুই দলের বিদায়ঘণ্টা বাজলেও সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি দলের ম্যাচ মানেই অন্যরকম আকর্ষণ। মর্যাদার লড়াই তো বটেই।

বাংলাদেশ-ভারত ম্যাচের দিন এশিয়ান কাপ বাছাইয়ের আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। সেদিন আফগানিস্তানের হোম ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচে আফগানরা হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে ঢাকার কিংস অ্যারেনা।

আফগানিস্তানের মাটিতে খেলা সম্ভব না হওয়ায় তারা কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাফুফেকে। বাফুফের মাধ্যমে পাওয়া সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কিংস। এখন আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচের ভেন্যু হিসেবে কিংস অ্যারেনা এএফসির অনুমোদনের অপেক্ষায়।

ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কিংস আ্যরেনায়। তবে অনুমোদন পেলে এবারই প্রথম নিরপেক্ষ ভেন্যু হিসেবে অভিষেক হবে এই মাঠের। এর আগে, বাংলাদেশের কয়েকটি ম্যাচ হয়েছে কিংস অ্যারেনায়। আফগানিস্তানও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে গেছে ওই স্টেডিয়ামে। এএফসির ক্লাব পর্যায়ের খেলাও এখানে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X