গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগে ছোট নামাজিদের মুখে হাসি

পটুয়াখালীর গলাচিপার মসজিদ ও মাদ্রাসাগুলোতে উপহারস্বরূপ ওয়েফার তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা। ছবি : কালবেলা
পটুয়াখালীর গলাচিপার মসজিদ ও মাদ্রাসাগুলোতে উপহারস্বরূপ ওয়েফার তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ভালোবাসা আর আদরের মিষ্টি হাতছানি ছড়িয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপার মসজিদ ও মাদ্রাসাগুলোতে। ছোট শিশুদের আল্লাহর ঘরে আগমনকে উৎসাহিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ।

রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন মসজিদে নামাজ আদায় শেষে ছোট নামাজিদের হাতে উপহারস্বরূপ ওয়েফার তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা।

এ সময় শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, আর মসজিদপ্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, এমন উদ্যোগ শুধু শিশুদের ধর্মীয় চর্চায় আগ্রহী করবে না, বরং সমাজে মানবিকতা, সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

একজন স্থানীয় অভিভাবক মামুন মিয়া বলেন, ‘ছাত্রদলের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছোটরা এখন আগ্রহ নিয়ে নামাজে আসছে— এটা সমাজের জন্য খুবই ইতিবাচক দিক।’

গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিব জানান, ‘ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে শিশুরা ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক মূল্যবোধে গড়ে উঠতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X