সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

বস্তা খুলে ভিডব্লিউবির চাল দেখা হয়। ছবি : কালবেলা
বস্তা খুলে ভিডব্লিউবির চাল দেখা হয়। ছবি : কালবেলা

গ্রামীণ দুস্থ ও দুর্বল নারীদের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক চালু করা হয়েছে ভিডব্লিউবি বা ভালনারেবল ওমেন্স বেনিফিট নামক সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। যার পূর্ব নাম ছিল ভিজিডি বা ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট।

এই কার্যক্রমে প্রতি দুই বছর পরপর নির্বাচিত হন সমাজের দুস্থ নারীরা। নির্বাচিত এসব নারী খাদ্য সহায়তা পেয়ে থাকেন ২৪ মাস। আর প্রতি মাসে চাল পান তারা ৩০ কেজি করে।

কিন্তু গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি ইউনিয়নের ভিডব্লিউবির সুবিধাভোগী নারীরা খাবার অনুপযোগী লাল চাল পেয়েছেন বলে অভিযোগ। তারা জানান, নিজেদের নয়, ‘হাঁস-মুরগির খাবার’ হিসেবে এ চাল পেয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার ১৫টি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২ হাজার ৭৩৮ জন নারী রয়েছেন। এর মধ্যে তারাপুর ইউনিয়নে কার্ড পান ১৮২ জন। কিন্তু এর আগের মাসগুলোতে তারা ভালো মানের চাল পেলেও গত মঙ্গল, বুধ এবং বাদ পড়া নারীরা বৃহস্পতিবার যে চাল পেয়েছেন তা নিম্নমানের বলে অভিযোগ।

সরেজমিনে দেখা যায়, চালের মান নিম্ন হওয়ায় কোন ব্যাগটি ভালো তা বাছাবাছি করছেন কার্ডধারী নারী কিংবা তাদের স্বামী-সন্তানরা। বিভিন্ন বস্তার চাল হাতে নিয়ে পরখ করছেন তারা। আর চালের মান দেখে করছিলেন ক্ষোভ প্রকাশ।

তাদেরই একজন ইয়ামিন। তিনি চাল নিতে এসেছিলেন ইউনিয়ন পরিষদে। যে বস্তাই দেখেন তার অধিকাংশই ফাটাছেঁড়া এবং চালও লাল রঙের। বস্তা বের করতে করতে তিনি বলেন, আমরা গরিব বলে কি দাম নেই আমাদের! এই পচা চালের ভাত কীভাবে খাব! দেখে মনে হয় হাঁস, মুরগির খাবার এগুলো।

আরেক নারী বলেন, বিভিন্ন বস্তা দেখে চাল বাছাই করে বাড়িতে এনেছি। বাড়িতে এনে দেখি মান খারাপ। রান্নার পর ভাত খাইতে পারি না।

চাল সুন্দরগঞ্জ খাদ্যগুদাম থেকে নেওয়া হয়েছে জানিয়ে তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, উপকারভোগী নারীদের অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন। চালের রং লাল এবং তা খাবার উপযোগী নয়। আমি এটা খাদ্য কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। আশা করব, এর পর যাতে এমনটা না হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার কালবেলাকে বলেন, চালের মান খারাপের বিষয়টি আমাদের কেউ অবহিত করেননি। যদি এমনটি হয়ে থাকে, তাহলে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) মো. মাহাফুজুর রশিদ কালবেলাকে বলেন, ভিডব্লিউবির চালের মান খারাপ হওয়ার কথা নয়, তারপরও দু-একটি নিচের বস্তার চাল যদি খাওয়ার উপযোগী না হয় তাহলে তা পরিবর্তন করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১০

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১১

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১২

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৩

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৪

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৫

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৬

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৭

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৮

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৯

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

২০
X