সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

১০ টাকায় ইলিশের পর এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা

১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণার পোস্টার। ছবি : কালবেলা
১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণার পোস্টার। ছবি : কালবেলা

১০ টাকায় ইলিশ বিক্রি করা সেই ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মাংস বিতরণের একটি পোস্টের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

পোস্টারে দেখা যায়, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে রায়হান জামিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাংস বিতরণের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, বৃহস্পতিবার গরুর মাংস বিতরণ করব। যাদের এ মাংস দেওয়া হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। আমরা আপাতত ১০০ জন অসহায়-দরিদ্রের তালিকা করেছি।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে স্বেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X