কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৪ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি। ছবি : সংগৃহীত
২০২৪ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি। ছবি : সংগৃহীত

২০২৪ সালের রমজান মাস শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি আছে। তবে কবে থেকে পবিত্র মাহে রমজান শুরু ও ঈদ উদযাপিত হবে তার জন্য প্রহর গুণছে বিশ্বের কোটি কোটি মুসলমান। চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে— সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল। অপরদিকে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোত ২৪ মার্চ রোজা ২২ এপ্রিল ঈদ পালন করা হয়।

সেই হিসেবে আগামী বছরের (২০২৪) রমজান মাস শুরু হতে আর মাত্র ৬ মাস বাকি আছে। আর ২০২৪ সালে কবে পবিত্র মাহে রমজান শুরু ও ঈদ উদযাপিত হবে সেটির একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যাবিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি জানিয়েছে, তাদের গণনা অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ এপ্রিল।

সংস্থাটি আরও জানিয়েছে, ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন ‘সফর’ মাস চলছে। তাদের মহাকাশীয় গবেষণা অনুযায়ী, আরবি বছরের পরবর্তী মাস ‘রবিউল আউয়াল’ শুরু হতে পার ১৬ সেপ্টেম্বর। আর সেই হিসাবে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে।

তবে সম্ভাব্য তারিখ জানানো হলেও, রমজান মাস কবে শুরু হবে এবং ঈদ কবে উদযাপিত হবে সেটি সম্পূর্ণ চাঁদ দেখে নির্ধারণ করা হবে।

ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে আরবি ক্যালেন্ডার ভিন্ন। ইংরেজি মাসগুলো ২৯ (শুধু ফেব্রুয়ারি), ৩০ এবং ৩১ দিনের হলেও আরবি মাসগুলো শুধু ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X