কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে কঠোর অবস্থানে সিরিয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও  সিরিয়ার প্রেসিডেন্ট শারা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সিরিয়ার প্রেসিডেন্ট শারা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমত আল শারা। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে এখনই সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো আলোচনা নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, বর্তমান সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো প্রত্যক্ষ আলোচনা চালানোর পরিকল্পনা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম চুক্তিকে নতুনভাবে সক্রিয় করতে চাওয়ার মধ্যেই শারা এ মন্তব্য করেছেন।

ফক্স নিউজের এক সাক্ষাৎকারে শারা বলেন, আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা অন্যান্য দেশের মতো পরিস্থিতি সিরিয়ার নয়। আমাদের ইসরায়েলের সঙ্গে সীমান্ত রয়েছে এবং ১৯৬৭ সাল থেকে ইসরায়েল গোলান মালভূমি দখল করে রেখেছে। এখনই আমরা কোনো প্রত্যক্ষ আলোচনায় যাচ্ছি না। হয়তো মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতে এমন আলোচনার পথ তৈরি করতে পারেন।

তিনি বলেন, ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমির দখল আরও সম্প্রসারিত করেছে, যা সিরিয়ার জন্য পরিস্থিতিকে আরও জটিল করেছে।

আব্রাহাম অ্যাকর্ডস হলো ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র-সমর্থিত একাধিক শান্তি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েকটি মুসলিম-প্রধান দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি কাজাখস্তান এই চুক্তিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে বাহরাইন, মরক্কো, সুদান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এতে অন্তর্ভুক্ত হয়েছে। সিরিয়া ও সৌদি আরবও একদিন এই স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন ট্র‌াম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X