কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কের নতুন অধ্যায়ে সৌদি-আমেরিকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকে সফল অভিহিত করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানান। এটিকে ‘ভবিষ্যৎ বাদশাহ’র প্রতি বিশেষ সম্মান হিসেবে দেখা হচ্ছে।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তখন ব্যাপক সমালোচনার মুখে তিনি আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা একঘরে হয়ে পড়েছিলেন। তবে এই সফরে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটানোর ইঙ্গিত মিলেছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সামরিক মহড়া, অশ্বারোহী বাহিনীর স্কর্ট এবং লালগালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়। রাতে ছিল জমকালো নৈশভোজ, যেখানে ইলন মাস্ক, ক্রিশ্চিয়ানো রোনালদো, অ্যাপল সিইও টিম কুকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৌদি আরব এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় প্রতিরক্ষা চুক্তি, ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রতিশ্রুতি, বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা এবং নন-ন্যাটো প্রধান মিত্রের মর্যাদা পাওয়ার পথে অগ্রগতি নিশ্চিত করেছে।

বিশ্লেষকদের মতে, সফরের সবচেয়ে বড় প্রাপ্তি যুবরাজের প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থন পুনর্বহাল হওয়া। কার্নেগি মধ্যপ্রাচ্য কর্মসূচির বিশ্লেষক অ্যান্ড্রু লেবার বলেন, এই সফর দেখিয়ে দিয়েছে, এমবিএস যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কে কেন্দ্রীয় অবস্থানেই থাকবেন।

ট্রাম্প রিয়াদ-তেল আবিব সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে অগ্রগতি চান। যুবরাজ জানান, এটি সম্ভব—তবে আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে।

সৌদিতে এই সফর উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করা হয়েছে। সংবাদমাধ্যমে অভ্যর্থনা ও বৈঠকের দৃশ্য ব্যাপক প্রচারিত হয়েছে। আরব নিউজের প্রধান সম্পাদক লিখেছেন, দুই দেশের সম্পর্ক আর শুধু তেল ও নিরাপত্তায় সীমাবদ্ধ নেই—পারমাণবিক সহযোগিতা, মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ প্রযুক্তির নতুন কৌশলগত অধ্যায় শুরু হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X