বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালে সিরিয়ার শিবির ছেড়েছে তিন হাজারের বেশি পরিবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের বিভিন্ন শিবির থেকে ২০২৫ সালে ৩ হাজারের বেশি পরিবার নিজ নিজ এলাকায় ফিরে গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, বছরজুড়ে মোট ৩ হাজার ১২৮টি পরিবার; প্রায় ৮ হাজার ৯১৯ জন মানুষ সংগঠিতভাবে শিবির ছাড়ে। এসব মানুষ সিরিয়ার দেইর আজ-জোর, আলেপ্পো ও হোমস প্রদেশে ফিরে গেছে। তাদের মধ্যে সিরীয় ও ইরাকি নাগরিক রয়েছে। প্রতি মাসে গড়ে প্রায় ২৮০টি পরিবার শিবির ত্যাগ করেছে।

গত এপ্রিল মাসে সবচেয়ে বেশি ৬০৮টি পরিবার শিবির ছাড়ে, আর জুনে সবচেয়ে কম ১৫৫টি পরিবার ফিরে যায়।

এসওএইচআর জানায়, এই প্রত্যাবর্তন কার্যক্রমের সময় নিরাপত্তা জোরদার করা হয়। অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়েশ ও নারী সুরক্ষা ইউনিট মোতায়েন ছিল। একই সঙ্গে আইএস সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারও চালানো হয়।

এদিকে, আল-হোল শিবির এখনো বিশ্বের সবচেয়ে বড় আইএস-সংশ্লিষ্ট বিদেশি পরিবারদের আবাসস্থল। বর্তমানে সেখানে বিভিন্ন দেশের ১ হাজার ৮৭১টি পরিবারে প্রায় ৬ হাজার ২০০ জনের বেশি মানুষ বসবাস করছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X