বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০১ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে নানামুখী তথ্য প্রচার পাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, তার ভারত পলায়ন সংক্রান্ত ধারণাটি। এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম। তিনি জানান, জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। ফয়সাল দেশের বাইরে চলে গেছেন এমন নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্যও পাইনি। অনেক সময় অপরাধীরা তাদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে থাকে। ফয়সালের শেষ অবস্থানের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী এবং গোয়েন্দা সংস্থা কাজ করছে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সফলতা-ব্যর্থতা আপনারা বলতে পারবেন, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনীর অর্গান, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, ডিবি, বিজিবি— সবাই কাজ করছে।

রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রশ্নে তিনি বলেন, এইটা আমাদের তদন্তকারী তদন্ত সংস্থাই বলতে পারবে। আমরা এখনো এরকম কোনো...ক্লিয়ার কোনো ইয়েতে আসতে পারিনি। এই বিষয়গুলো আমরা পুরো তদন্তটা শেষ করলেই তখন আপনাদের জানাতে পারব। ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে সেগুলো নিয়ে এখন অস্ত্র মামলা করেছে।

অতিরিক্ত আইজিপি আরও বলেন, আমরা অবশ্যই জনদাবি বা পাবলিকের যে রিসেন্টমেন্ট সেটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের করণীয় কী আছে, আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি, এটা আমরা অব্যাহত রেখেছি। এ ঘটনায় যাদের যাদের নাম আসছে আমরা অনেককেই নজরদারিতে রেখেছি। আমরা তাদের ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।

সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম। সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি।

এদিকে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছে, সোমবার দুপুরে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়নি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি।

পোস্টে বলা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সোমবার দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X