কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইরানি। আর একে যেন মোক্ষম চাল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছরের জুনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল। এক পর্যায়ে ইরানের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ট্রাম্পের সহযোগিতা চায় নেতানিয়াহু। পরে এ যুদ্ধে ইসরায়েলকে সহায়তার জন্য তেহরানে হামলা চালায় ট্রাম্প। আর এ ঘটনার পর ইরান তাদের সামরিক ক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি করেছে। ফলে শত্রু পক্ষ ইরানকে চাপে রাখতে মরিয়া হয়ে উঠেছে।

এদিকে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের রক্ষায় প্রয়োজনে তেহরানে অভিযান চালানোরও হুমকি দিয়েছে। অন্যদিকে একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ ঘটনায় এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাপ্রধান জেনারেল আমি হাতামি। তিনি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র হুমকি হিসেবে বিবেচনা করে এবং এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না, এর কঠোর জবাব দেওয়া হবে।

গেল ২৮ ডিসেম্বর তেহরানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে।

তবে দেশটিতে সরকারবিরোধী এই বিক্ষোভ ২০২২-২০২৩ সালের আন্দোলনের মতো ব্যাপক আকার ধারণ করেনি। তবে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এই বিক্ষোভ আন্তর্জাতিক পর্যায়ে অনেকের নজর কেড়েছে; যার মধ্যে ইরানের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতারাও রয়েছেন। তারা এই সংকটে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X